ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
সর্বশেষ খবর, সবার আগে

সারাদেশ

দুর্গাপুরে শতবর্ষী খ্রিষ্টীয় ধর্মপল্লী থেকে লাখ টাকা মূল্যের ঘণ্টা চুরি

নেত্রকোনার দুর্গাপুরে শতবর্ষী রানীখং সাধুযোসেফের খ্রিষ্টীয় ধর্মপল্লী থেকে প্রায় ৪০ কেজি ওজনের একটি ঘণ্টা চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ঘণ্টাটির মূল্য এক লাখ টাকার বেশি বলে জানিয়েছে ধর্মপল্লী কর্তৃপক্ষ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রানীখং সাধুযোসেফের ধর্মপল্লীতে এ চুরির ঘটনা ঘটে। 

ধর্মপল্লীর ম্যানেজার পলিনুস রুরাম জানান, রাতে সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে প্রার্থনার সময় ঘণ্টা বাজাতে গিয়ে তারা সেটি দেখতে পাননি। পরে খোঁজাখুঁজি করেও ঘণ্টাটির সন্ধান মেলেনি।

তিনি বলেন, ঘণ্টাটির ওজন প্রায় ৪০ কেজি এবং মূল্য এক লাখ টাকার বেশি। পাঁচ বছর আগে এটি সংগ্রহ করা হয়েছিল। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় তারা উদ্বিগ্ন। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ঘণ্টাটি উদ্ধারের দাবি জানান তিনি।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, চুরি সংঘটিত হওয়ার খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে আসি। আমাদের এসপি স্যারসহ অন্যান্য স্যারও এসেছিলেন। এটি সংঘবদ্ধ চোর চক্র করে থাকতে পারে বলে আমাদের ধারণা। এ ব্যাপারে আমরা মামলা নিয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এত বড় একটি প্রতিষ্ঠানে সারাদিন লোকজন থাকেন। কিন্তু রাতের বেলায় কোনো নাইট গার্ড থাকে না কিংবা কোনো ধরনের সিসি ক্যামেরাও নেই। এখানকার নিরাপত্তার বিষয়ে প্রতিষ্ঠানটির ফাদারের সঙ্গে কথা হয়েছে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার এখানে লোক পাঠিয়েছেন। কয়টি সিসি ক্যামেরা লাগানো যায় সম্ভাব্যতা যাচাই করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আগামী দিনগুলোতে এখানকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দেশচিত্র মিডিয়া

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে শতবর্ষী খ্রিষ্টীয় ধর্মপল্লী থেকে লাখ টাকা মূল্যের ঘণ্টা চুরি

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক সয়েবুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দেশচিত্র মিডিয়া । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x