ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
সর্বশেষ খবর, সবার আগে

সারাদেশ

সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসে অভিযান চালিয়ে ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের শার্শা থানার ভবেরবেড় এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাকিবুল হাসান (৩০), একই জেলার কোতোয়ালি থানার নিউমার্কেট বি-ব্লক এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে মো. আশিক (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ব্রাহ্মণগাঁও এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে সাইফুল হোসেন (৩৮)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী আলফা এক্সপ্রেসের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সিটের ভেতরে বিশেষ কৌশলে পলিথিনে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে বাসটির সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানে ডিবির ‘ক’ জোনের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।

এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ইয়াবার চালানের মূল হোতাকে গ্রেপ্তারের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দেশচিত্র মিডিয়া

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক সয়েবুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দেশচিত্র মিডিয়া । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x