ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
সর্বশেষ খবর, সবার আগে

রাজনীতি

দুর্গাপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্গাপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

সাংগঠনিক চেতনা, জনসেবার অঙ্গীকার ও পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসুচী।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দিনব্যাপী কর্মসূচিতে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তাঁরা। পরে নেতাকর্মীদের অংশগ্রহনে এক বর্নাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ও সাংগঠনিক ঐক্যের প্রকাশ ঘটান।

অন্যদিকে, পৌর যুবদলের উদ্যোগে সোমেশ্বরী নদীর তীরবর্তী তেরীবাজার ঘাট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। জনসাধারণের চলাচল ও ব্যবহারের গুরুত্বপূর্ণ এ স্থানটির পরিচ্ছন্নতা রক্ষায় উদ্যোগটি নেওয়া হয়। নদীর ঘাট ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরবর্তিতে উপজেলা যুবদলের উদ্যোগে দুর্গাপুরের পর্যটনসমৃদ্ধ বিজয়পুর সাদামাটির পাহাড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ এ অঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, সহসভাপতি এম. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক হারেজ গনি।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম কাইয়ুম, সদস্যসচিব ইউসুফ খান, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু ও সদস্যসচিব আল ইমরান সম্রাট গনিসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব ইউসুফ খান। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দেশচিত্র মিডিয়া

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক সয়েবুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দেশচিত্র মিডিয়া । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x