ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

নির্বাচন

জিন্দারপুরে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সবুরকে নিয়ে সরব স্থানীয়রা, সমর্থনে উঠান বৈঠক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ২ নম্বর জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুস সবুরের পক্ষে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ১ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের অংশগ্রহণে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মরহুম আশরাফ আলী মেম্বারের চাতালে আয়োজিত এ মতবিনিময় সভায় এলাকার ভোটার, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন এবং নেতৃত্বের নানা দিক নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, জিন্দারপুর ইউনিয়নের উন্নয়নে প্রয়োজন জনবান্ধব নেতৃত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি। এলাকার রাস্তাঘাট সংস্কার, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুস সবুরের রাজনৈতিক অতীত ও সাংগঠনিক ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। তিনি সাবেক জেলা বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি, মামলা ও হামলার মুখেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার বিষয়টি তুলে ধরেন উপস্থিত বক্তারা।

আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুস সবুর ইউনিয়নবাসীর সমর্থন ও সহযোগিতা নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান বলে সভায় আলোচনা হয়। একই সঙ্গে এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার বিষয়টিও গুরুত্ব পায়।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শেখ সাবু। সভাটি সঞ্চালনা করেন তোফাজ্জল হোসেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, ভোটারসহ এলাকার বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দেশ চিত্র মিডিয়া

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

জিন্দারপুরে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সবুরকে নিয়ে সরব স্থানীয়রা, সমর্থনে উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক ইকরাম হোসেন ভারপ্রাপ্ত সম্পাদক সয়েবুল ইসলাম বার্তা সম্পাদক আরাফাত হোসেন
কপিরাইট © ২০২৬ দেশ চিত্র মিডিয়া । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x