নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহকান্দী এলাকায় একটি লিচু বাগানে রহস্যজনকভাবে কবজ, মোমবাতি ও বিপুল পরিমাণ মিষ্টি পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কালো জাদুর আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে কে বা কারা ফতেহকান্দী এলাকার ওই লিচু বাগানে এসব সামগ্রী রেখে যায়। সকালে স্থানীয়রা বাগানে গিয়ে কয়েকটি কবজ দেখতে পান। সেসব কবজে কয়েকজন ব্যক্তির নাম লেখা ছিল বলে জানা গেছে। নামের তালিকায় আব্দুল মজিদ মিয়ার ছেলে জাকির ও গিয়াসউদ্দিন মিয়ার ছেলে জুলহাসসহ আরও কয়েকজনের নাম রয়েছে।
এ ঘটনায় নাম উল্লেখ থাকা জাকির ও জুলহাস জানান, কে বা কারা তাদের ক্ষতি করার উদ্দেশ্যে কিংবা নিছক মজার ছলে এমন ঘটনা ঘটিয়েছে, তা তাঁদের জানা নেই। তাঁরা আরও বলেন, 'আমরা জেনেশুনে কখনো কারও কোনো ক্ষতি করিনি।'
এ ছাড়া ঘটনাস্থলে প্রায় ১০ কেজি মিষ্টি এবং মোমবাতি জ্বালানোর চিহ্ন পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
সকালে ঘটনাটি জানাজানি হলে রহস্যজনক এসব সামগ্রী দেখতে লিচু বাগানে উৎসুক জনতার ভিড় জমে। মুহূর্তেই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।
তবে কারা, কী উদ্দেশ্যে এবং কেন এসব সামগ্রী সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির সঙ্গে কথিত কালো জাদুর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও যাচাই করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর দাবি, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

মতামত