ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সারাদেশ

ক্ষেতলালে ভাড়া বাসার টয়লেটে নিথর অবস্থায় কসাই রুবেল, উদ্ধার করল পুলিশ

মোঃ সুমন মন্ডল, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার করিমপুর ত্রিমুহনী মোড় এলাকায় একটি ভাড়া বাসার টয়লেট থেকে রুবেল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর তাঁর মরদেহ উদ্ধারের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

নিহত রুবেল কালাই উপজেলার মূলগ্রামের বাসিন্দা লালচান ওরফে মন্টুর ছেলে। পেশায় কসাই রুবেল জীবিকার প্রয়োজনে প্রায় তিন মাস আগে ক্ষেতলালের করিমপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তিনি সাহেব কসাইয়ের সঙ্গে করিমপুর, ইটাখোলা ও ক্ষেতলাল বাজারে গরু জবাই এবং মাংস বিক্রির কাজ করতেন।

স্বজন ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রুবেল তিন সন্তানের বাবা। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি একাই ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর হৃদরোগের সমস্যাও ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার বিবরণে জানা যায়, গত রোববার সন্ধ্যায় করিমপুর বাজারে সাহেব কসাইয়ের সঙ্গে রুবেলের শেষ দেখা হয়। তাঁরা একসঙ্গে চা পান করার পর রুবেল নিজের বাসায় চলে যান। পরদিন সোমবার বিকেলে তাঁর কোনো খোঁজ না পেয়ে বাসায় যান সাহেব কসাই। বেশ কয়েকবার ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তা নেন। পরে রুবেলের সন্তানদের খবর দিয়ে বাসার গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় টয়লেটের মধ্যে রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় তাঁর শয়নকক্ষে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে রুবেলের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দেশ চিত্র মিডিয়া

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ক্ষেতলালে ভাড়া বাসার টয়লেটে নিথর অবস্থায় কসাই রুবেল, উদ্ধার করল পুলিশ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক ইকরাম হোসেন ভারপ্রাপ্ত সম্পাদক সয়েবুল ইসলাম বার্তা সম্পাদক আরাফাত হোসেন
কপিরাইট © ২০২৬ দেশ চিত্র মিডিয়া । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x