ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সারাদেশ

সোনারগাঁয়ে প্রাইভেটকার ও পৌনে ৬ লাখ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, প্রাইভেটকার ও মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ বোতল ম্যাকড্রিল (MAKDRYL), ২ ক্যান বিদেশি বিয়ার, একটি প্রাইভেটকার এবং নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তলতলা বাজার এলাকায় অবস্থানকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে এক ব্যক্তির বাড়ির সামনের সড়কে মাদক কেনাবেচা চলছে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইব্রাহীম (৩৪), মো. রাজু (৩৫), মো. আলম হোসেন (৩৪), মো. নাসিম (৩৮) ও শহিদুল ইসলাম (৩৮)।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে থাকা একটি কফি রঙের রেক্সিনের ব্যাগ থেকে নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা, ৫ বোতল ম্যাকড্রিল এবং ২ ক্যান ‘ম্যাক্সিমাস এক্স-স্ট্রং’ বিয়ার উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহন ও অপরাধমূলক কাজে ব্যবহারের অভিযোগে ২০১৫ মডেলের সাদা রঙের একটি হোন্ডা প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দেশ চিত্র মিডিয়া

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে প্রাইভেটকার ও পৌনে ৬ লাখ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক ইকরাম হোসেন ভারপ্রাপ্ত সম্পাদক সয়েবুল ইসলাম বার্তা সম্পাদক আরাফাত হোসেন
কপিরাইট © ২০২৬ দেশ চিত্র মিডিয়া । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x