ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সারাদেশ

সোনারগাঁয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখল শিক্ষার্থী মাহেমুমা

‘নজরুল বর্ষ–২০২৬’ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সোনারগাঁও উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে মাহেমুমা সুলতানা। সে ঐতিহ্যবাহী নোয়াগাঁও হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

সম্প্রতি আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের হাত থেকে পুরস্কার গ্রহণ করে মাহেমুমা। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিরা।

মাহেমুমার বাবা মোহাম্মদ আলমগীর হোসেন একজন উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এবং মা পারুল আক্তার বিষ্ণাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

মেয়ের এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করে বাবা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, একজন পিতা হিসেবে মেয়ের এই সাফল্যে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। পুরস্কার পাওয়ার আনন্দের পাশাপাশি আমার কাছে আরও বড় প্রাপ্তি হলো, আমার মেয়ে নিজের কল্পনাকে রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছে এবং সবার সামনে নিজের প্রতিভা তুলে ধরার সাহস দেখিয়েছে।

তিনি নোয়াগাঁও হাই স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষকদের শিক্ষা, দিকনির্দেশনা ও উৎসাহ শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা চিনতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে সহায়তা করে।

মেয়ের উদ্দেশে তিনি বলেন, মাহেমুমা, তোমার জন্য অনেক ভালোবাসা। মনের আনন্দে এঁকে যেয়ো। এই স্বীকৃতি তোমাকে আরও নতুন কিছু আঁকার সাহস জোগাক।

এ সময় তিনি মেয়ের ভবিষ্যৎ সাফল্য ও সুন্দর পথচলার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দেশ চিত্র মিডিয়া

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখল শিক্ষার্থী মাহেমুমা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক ইকরাম হোসেন ভারপ্রাপ্ত সম্পাদক সয়েবুল ইসলাম বার্তা সম্পাদক আরাফাত হোসেন
কপিরাইট © ২০২৬ দেশ চিত্র মিডিয়া । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x