দেশব্যাপী তথা গাজীপুরের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন, শিল্পকারখানার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শ্রমিকদের ন্যায্য দাবি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা সম্মিলিত শিল্প ও শ্রমিক রক্ষা সংগঠনসমূহের আয়োজনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম মঞ্জুরুল করিম রনি।
সভায় গাজীপুরের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের বিভিন্ন দিক, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া, কর্মক্ষেত্রে নিরাপত্তা, শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং মালিক-শ্রমিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় গাজীপুরভিত্তিক গার্মেন্টস ফেডারেশন ও অ্যাসোসিয়েশনভুক্ত ৩২টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি গাজীপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা জড়িত। তাই শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া যথাযথভাবে বিবেচনা করার পাশাপাশি শিল্পকারখানার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শ্রমিকদের অধিকার রক্ষা, কর্মপরিবেশের উন্নয়ন এবং শিল্পের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, যেকোনো ধরনের শ্রমিক অসন্তোষ আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে। শ্রমিক, মালিক, সংগঠনের প্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার মাধ্যমে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন সম্রাট।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা গাজীপুরের পোশাকশিল্পের চলমান পরিস্থিতি মোকাবিলা, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন অব্যাহত রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

মতামত