আন্তর্জাতিক শিল্পমঞ্চে বাংলাদেশের সুনাম বয়ে এনেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তরুণ শিল্পী ফারিহা তাবাসসুম। ভারতের মাটিতে আয়োজিত ‘কেপিআর ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন-২০২৬’-এ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের শতাধিক শিল্পীকে পেছনে ফেলে ‘বেস্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তিনি।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আন্তর্জাতিক প্রদর্শনীতে দক্ষিণ এশিয়ার চার দেশের শতাধিক নির্বাচিত শিল্পী অংশগ্রহণ করেন। তাঁদের শিল্পকর্মের শৈল্পিক মান, বিষয়বস্তুর গভীরতা ও উপস্থাপনার অভিনবত্ব বিবেচনায় নিয়ে বিচারক প্যানেল সেরা শিল্পী হিসেবে ফারিহা তাবাসসুমকে নির্বাচিত করে।
আন্তর্জাতিক বিচারক প্যানেলের সদস্যরা ফারিহার শিল্পকর্মের প্রশংসা করেন। তাঁদের মতে, তাঁর শিল্পকর্মে মানবিক অনুভূতি ও বিমূর্ত ভাবনার সমন্বয় বিশেষভাবে ফুটে উঠেছে, যা তাঁকে অন্য প্রতিযোগীদের মধ্যে স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছে।
ফারিহা তাবাসসুমের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির পরিচিতি ও সম্ভাবনাকে তুলে ধরার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। সোনারগাঁয়ের একজন তরুণ শিল্পীর এমন সাফল্যে আনন্দিত তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসী।
নিজের অনুভূতি প্রকাশ করে ফারিহা তাবাসসুম বলেন, “আন্তর্জাতিক মহলে দেশের শিল্প-সংস্কৃতিকে তুলে ধরতে পারাটা আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।”
মেয়ের এমন আন্তর্জাতিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁর বাবা মো. দেলোয়ার হোসেন। তিনি সোনারগাঁয়ের এই কৃতী মেয়ের ভবিষ্যৎ পথচলার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।
ফারিহা তাবাসসুমের এই অর্জন সোনারগাঁ তথা নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

মতামত