নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আয়াছ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সফি উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্টে তল্লাশি চালায়।এ সময় মোঃ আয়াছের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডান পকেটে কালো কসটেপ দিয়ে মোড়ানো একটি সাদা জিপার ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।