নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের সাইনবোর্ড এলাকায় মহাসড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর পরিচ্ছন্নতা কর্মীরা। বুধবার (২৮ অক্টোবর) নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নির্দেশে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় বলে জানিয়েছে কর্মীরা।সংশ্লিষ্টরা জানিয়েছেন, সড়ক ও এর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে চলমান এ কার্যক্রমের মাধ্যমে ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলের পরিবেশ উন্নত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এলাকাবাসী মনে করছেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকলে সাইনবোর্ড এলাকার পরিবেশ আরও সুন্দর ও পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে। এই কার্যক্রম ধারাবাহিক রাখার জন্য নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সু-দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।