ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ফুটবল

টাইব্রেকারে শিমুলতলীকে হারিয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হাজিরপুর একাদশ

মোঃ সুমন মন্ডল, জয়পুরহাট প্রতিনিধি:জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল শেষে টাইব্রেকারে ৩-২ গোলে জয় তুলে নিয়ে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শিরোপা জিতেছে হাজিরপুর একাদশ। মঙ্গলবার (৩ নভেম্বর) জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ীহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে বগুড়ার শিমুলতলী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।নির্ধারিত খেলার লড়াই শেষে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে হাজিরপুর একাদশ ৩টি গোল করে। বিপরীতে শিমুলতলী একাদশের খেলোয়াড়রা ২টি গোল করতে সক্ষম হন। ফলে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে হাজিরপুর একাদশ।খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি এবং দুই দলের খেলোয়াড়দের লড়াকু পারফরম্যান্সে ফাইনাল ম্যাচটি হয়ে ওঠে উপভোগ্য।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মওদুদ আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ সাজ্জাদুল হক।আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।আব্দুল্লাহ স্পোর্টিং ক্লাব, মোলামগাড়ীহাট, কালাই, জয়পুরহাটের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল প্রতিযোগিতায় হাজিরপুর একাদশের শিরোপা জয়ের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় এবারের টুর্নামেন্ট।

টাইব্রেকারে শিমুলতলীকে হারিয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হাজিরপুর একাদশ