প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
ইবিতে পরীক্ষায় অসদুপায় পরীক্ষা বাতিল ২৪ শিক্ষার্থীর
ওসমান গণি, ইবি সংবাদদাতা ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন ধারায় শাস্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মাছুদুল হক তালুকদারস্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।আদেশে সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভার সুপারিশ অনুযায়ী ২৫ অক্টোবরে উপাচার্যের সিন্ডিকেট সভায় রিপোর্ট সাপেক্ষে অনুমোদনের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীদের কৃত অপরাধের বিস্তারিত আলোচনার পর শাস্তি প্রদান করা হয়েছে।এতে পরীক্ষা শৃংখলা অধ্যাদেশের অপরাধের ৫(৭) ধারা অনুযায়ী ৬(২) উপ-ধারা মোতাবেক, বিভিন্ন বিভাগের ১৮ জন শিক্ষার্থীর নির্দিষ্ট সেমিস্টারের সকল পরীক্ষা বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে- হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ বর্ষের ১ জন, আল-ফিকহ অ্যান্ড ল' বিভাগের ২০২৩-২৪ বর্ষের ২ জন, ফাইন আর্টস বিভাগের ২০২২-২৩ বর্ষের ১ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২৪-২৫ বর্ষের ১ জন, লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ৩ জন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ বর্ষের ২ জন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২২-২৩ বর্ষের ১ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ বর্ষের ১ জন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের ১ জন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ বর্ষের ১ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ বর্ষের ২ জন ও ২০২১-২২ বর্ষের ২ জন শিক্ষার্থী।পরীক্ষা শৃংখলা অধ্যাদেশের অপরাধের ৫(১) ধারা অনুযায়ী ৬(১) উপ-ধারা মোতাবেক,ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থীর মাস্টার্স ২য় সেমি: -এর ০৩৮৮২৭ ডিএস-৫২০৫ নং কোর্স, একই বিভাগের ২০২০-২১ বর্ষের ১ জন (পুন: ভর্তি) ও ২০২১-২২ বর্ষের দুই শিক্ষার্থীর বি.এস.এস ৪র্থ বর্ষ ১ম সেমি:- এর ০৩৮৮২৭ PA-৪১০৪ নং কোর্সের পরীক্ষা ও সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থীর এম.এস.এস ২য় সেমি:-এর ৫২০৭ নং কোর্সের পরীক্ষা বাতিল করা হয়। এছাড়া পরীক্ষা শৃংখলা অধ্যাদেশের অপরাধের ৫(১১) ধারা অনুযায়ী ৬(৩) উপ-ধারা মোতাবেক, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ বর্ষের এক শিক্ষার্থীর ৩য় বর্ষ ২য় সেমি,-এর সকল পরীক্ষা বাতিলসহ পরর্বতী ১ সেমি: এর সকল পরীক্ষা বাতিল করা হয়।
কপিরাইট © ২০২৬ দেশ চিত্র মিডিয়া । সর্বস্বত্ব সংরক্ষিত