প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার
উচমান গনি, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ||
টেকনাফে মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর অভিযানে আবদুল করিম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলার এজাহারভুক্ত ও অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার তথ্য রয়েছে। তাকে সক্রিয় মানবপাচার চক্রের অন্যতম সদস্য বলে জানিয়েছে এসআরবি-১৫।রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।এসআরবি-১৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আবদুল করিম কচ্ছপিয়া এলাকার ছৈয়দ ওমরের ছেলে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক তথ্যানুযায়ী, আবদুল করিমের বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলায় এজাহারভুক্ত ও অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। তিনি একটি সক্রিয় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত বলেও জানিয়েছে বাহিনীটি।গ্রেপ্তারের পর আবদুল করিমকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি-১৫ জানিয়েছে, মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ দেশ চিত্র মিডিয়া । সর্বস্বত্ব সংরক্ষিত